রঙিলাকে হত্যা করে পানিতে ফেলা হয় ॥ গ্রেপ্তার ১

রঙিলাকে হত্যা করে পানিতে ফেলা হয় ॥ গ্রেপ্তার ১
রঙিলাকে হত্যা করে পানিতে ফেলা হয় ॥ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার ॥ নিখোঁজের ছয় দিন পর বানিয়াচংয়ে হাওর থেকে মাছ ব্যবসায়ী রঙিলা মিয়ার (৫০) মরদেহ উদ্ধারের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার বিকেলে শহরের উমেদনগর এলাকা থেকে মোহাম্মদ শাহিন মিয়া (৪৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি উমেদনগর এলাকার আদম আলীর ছেলে।

ওসি গোলাম মোস্তফা জানান, এটি ‘রঙিলার মৃত্যুটি একটি পরিকল্পিত হত্যাকা-। তদন্তে নজরুলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাকে হত্যা করে শরীরে পাথর বেঁধে পানিতে ডুবিয়ে দেওয়া হয়।’

তবে কীভাবে হত্যা করা হয়েছে— জানতে চাইলে তিনি বলেন, ‘মামলা তদন্তের স্বার্থে এর বেশি কিছু বলা যাচ্ছে না।’ ওসি জানান, রোববার বিকেলে রঙিলার দাফন সম্পন্ন হয় এবং রাতেই এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

গত ১৪ জুলাই সন্ধ্যায় নিখোঁজ হন রঙিলা মিয়া। ১৯ জুলাই বানিয়াচং উপজেলার সোনাডুবি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কোমর ও পায়ে ভারী পাথর বাঁধা এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল। তিনি কামরূপ জলমহালে মাছ চাষ করতেন এবং প্রতিদিন হাওরে পাহারা দিতেন।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজের আগমুহূর্তে এক হাঁস খামারির সঙ্গে রঙিলার কথা কাটাকাটি হয়। স্থানীয়রা ধারণা করছেন, ওই বিরোধ থেকেই এই হত্যাকা- ঘটে থাকতে পারে।

রঙিলা মিয়া হবিগঞ্জ শহরতলীল উমেদনগর এলাকার বাসিন্দা। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।