ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বানিয়াচংয়ে বিক্ষোভ সমাবেশ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বানিয়াচংয়ে বিক্ষোভ সমাবেশ
আল্লামা আব্দুল বাছিত আজাদ বক্তব্য দেন

শিব্বির আহমদ আরজু, বানিয়াচং থেকে ॥ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে বানিয়াচংয়ে সর্বস্তরের আলেম উলামাদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। গত সোমবার বাদ আছর দারুল কোরআন মাদরাসা মাঠ থেকে মিছিল বের করে বড় বাজার প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে সমাবেশ করা হয়েছে।

মিছিলে হাজারো ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সভায় সভাপতিত্ব করেন আল্লামা আব্দুল বাছিত আজাদ।

বক্তারা বলেন, গাজায় বিশ্ব  মানবতা ও সভ্যতা আজ চরমভাবে ভুলুন্ঠিত হচ্ছে। শিশু-নারী থেকে শুরু করে সকল শ্রেণিপেশার মানুষদের বোমা হামলা করে শহীদ করছে দখলদার ইসলায়েল। গাজা ও রাফা শহর মাটির সঙ্গে মিশে গেছে। তারপরও জাতিসংঘ, ওয়াইসি ও আরবলীগসহ মুসলিম রাষ্ট্রপ্রধানগণ নীরব ভূমিকা পালন করছে। এ ক্ষেত্রে প্রত্যেক মুসলমানের উচিৎ ইসরায়েলর সকল পণ্য পরিহার করা। ব্যবসায়ীদেরও উচিৎ হবে না এসব পণ্য ব্যবসা প্রতিষ্ঠানে না রাখা।

মাওলানা মশিউর রহমান ও মাওলানা মুনতাসির আলম সোহানের যৌথ সঞ্চালণায় বক্তব্য দেন, মাওলানা শায়খ মখলিছুর রহমান, প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আইয়ূব বিন সিদ্দিক, উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) মস্তোফা আল হাদী, সাবেক আহবায়ক লুৎফুর রহমান, উপজেলা জামায়াতের আমীর খন্দকার তালেব উদ্দিন, উপজেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা আব্দুল অলি, মাওলানা নাসির উদ্দিন আনসারী, সাবেক ছাত্রনেতা মাওলানা এখলাছুর রহমান রিয়াদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোঃ রিমন আহমদ প্রমুখ।