হবিগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্ত শত কিলোমিটার

হবিগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্ত শত কিলোমিটার
হবিগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্ত শত কিলোমিটার

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বুধবার (৭ মে) বিকেলে গুলশানে বাংলাদেশ পুলিশ বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ নির্দেশনা দেন।

হবিগঞ্জ জেলায় ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে ১০৩ কিলোমিটারের কিছুটা বেশি। এ জায়গার ভেতরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৬টি সীমান্ত ফাঁড়ি রয়েছে। এক্ষেত্রে হবিগঞ্জের পুলিশ সুপারও এই নির্দেশনা পাওয়ার কথা।

তিনি বলেন, কোনও জঙ্গি বা সন্ত্রাসী যেন আমাদের দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে।

এ সময় বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামালসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।