আইসক্রিম ফ্যাক্টরিতে গ্যাস বিস্ফোরণে মালিক নিহত

আইসক্রিম ফ্যাক্টরিতে গ্যাস বিস্ফোরণে মালিক নিহত
আইসক্রিম ফ্যাক্টরিতে গ্যাস বিস্ফোরণে মালিক নিহত

বানিয়াচঙ্গ উপজেলার কাগাপাশা ইউনিয়নের একটি আইসক্রিম ফ্যাক্টরিতে গ্যাস লিকেজ মেরামতের সময় বিস্ফোরণ ও আগুনে মালিক রুবেল মিয়া (৪৫) নিহত হয়েছেন।

গত সোমবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রুবেল মিয়া চমকপুর গ্রামের জাহেদ আলীর ছেলে এবং কাগাপাশা বাজারে আইসক্রিম ফ্যাক্টরির মালিক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৯ সেপ্টেম্বর ফ্যাক্টরিতে কোল্ড স্টোরেজের গ্যাস লিকেজ মেরামতের জন্য ঝালাই যন্ত্র ব্যবহার করা হয়। তখন

ঝালাইয়ের আগুনে স্টোরেজে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে এবং রুবেলসহ একজন দগ্ধ হন। পরে রুবেলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।

কাগপাশা ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ হারুন মিয়া খোয়াইকে জানান, সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয়। সন্ধ্যা ৬টায় রুবেলের স্বজনরা মরদেহ নিয়ে বাড়ির পথে ছিলেন। রাতেই দাফনের পরিকল্পনা রয়েছে।